বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ॥ প্রচরনা তুঙ্গে

By মেহেরপুর নিউজ

November 09, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর:

মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ঘুম হারাম হওয়ার যোগাড় হয়েছে। আগামী পরশু শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে ৯ টি পদের ২৩ জন প্রার্থী আদাজল খেয়ে মাঠে নেমেছেন। প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত অবধি প্রচারনা চালিয়ে যাচ্ছো প্রার্থীরা ৫শ’ ৯ জন ভোটারের মন জয় করতে কখনো ব্যবসা প্রতিষ্ঠানে, কখনো বাড়িতে গিয়ে দোয়া চাওয়ার কাজ সেরে নিচ্ছে।  গত নির্বাচনে বিজয়ী সভাপতি আবু হানিফ ও সম্পাদক আফতাব আলীর সাথে পাল্লা দিয়ে লোভনীয় এ পদ দু’টিতে নতুন মুখ হিসেবে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও সাধারন সম্পাদক পদে আব্দুস সামাদ প্রচরনার কাজ চালিয়ে যাচ্ছে। প্রার্থীরা স্বশরীরে ভোটরদের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নিজের ছবি ও প্রতিক সম্বলত পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটানোসহ বাজারের পুরো আকাশ জুড়ে টাঙিয়ে রেখেছে। এদৃশ্য দেখে সেখানে ভোট যুদ্ধের উৎসব পরিলক্ষিত হচ্ছে। সাথে সাথে প্রার্থীরা ভোটারদেরদের  অনুকুলে টানতে নানান প্রতিশ্রুতি দিচ্ছে। সবেক সভাপতি সম্পাদক তাদের নির্বাচিত করার জন্য পূর্বের ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখে আরও একবার সেবা করার সুযোগ দাবি করছে। পাশাপাশি নতুনরা তাদের সাধ্যমত সেবা করার অঙ্গিকার করছে। নির্বাচনে কে জয়ী হবে তা পরিস্কার বোঝা না গেলেও হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে প্রত্যেক প্রার্থীই জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।