মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকার তাঁতিপাড়া সড়কে পিচ করণের কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার তাঁতিপাড়া সড়কে পিস করণের কাজ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে উদ্বোধন করেন।
এ সময় এলাকার বিশিষ্টজনেরা সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অবহেলিত ঐ সড়কে পিচ করণের কাজ শুরু করায় এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।