মেহেরপুর নিউজ:
মেহেরপুর তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রস্তাবিত হজ্বযাত্রীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর মল্লিকপাড়া আঞ্চলিক অফিস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রস্তাবিত হজ্বযাত্রীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবু উল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার উপদেষ্টা ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ খালিদ সাইফুল্লাহ,তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার উপদেষ্টা ও নওদাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল হাশেম।