রাজনীতি

মেহেরপুরে তারেক জিয়ার ৪৯তম জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

November 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর: মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে তারেক জিয়ার ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে।

আজ বুধবার বিকালে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান। পরে সেখানে কেক কাটা হয়।

এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান,যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সম্পাদক বদর উদ্দিন বিশ্বাস , সাংগাঠনিক সম্পাদক আবদুর রশিদ,জেলা স্বোচ্ছাসেবক দলের যুগ্ন অহবায়ক তোফায়েল আহমেদ,ছাত্রদল নেতা আহমেদ রাজিব,সোহেল আহমেদ প্রমুখ।