বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর তেরঘোরিয়া আশ্রয়ন প্রকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 01, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার তেঘোরিয়া আশ্রয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার সদর উপজেলার তেরঘোরিয়া আশ্রয়ন প্রকল্প মিলনায়তনে আশ্রয়ন প্রকল্পের এক আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহান আরা বানু। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসেন আলী খন্দকার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, সহকারি কমিশনার সিদ্ধার্থ কুমার কুন্ডু, হুমায়ূন কবির, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী, আব্দুল কুদ্দুস প্রমুখ।