মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগষ্ট: মেহেরপুর শহরের থানা পাড়ায় বাইতুল ফাতহা জামে মসজিদের নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন মাটিতে কোপ মেরে মসজিদ নির্মান কাজের সূচনা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ মোতাছিম বিল্লাহ মতু, মহাজন পুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাদেক মীর, গোলাম খাজা, ইয়াছিন আলী, সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।