বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক

By মেহেরপুর নিউজ

November 06, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নেতৃত্বে অভিযানে অর্ধ শতাধিক মোটরসাইকেল এর মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় হেলমেট বিহীন গাড়ি চালানো সহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৯ টি মোটরসাইকেল আটক করা হয়। এবং দুটি মামলা দায়ের করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট গৌরাঙ্গ পাল, ফেরদৌস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। অভিযানে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান বলেন সড়ক দুর্ঘটনা রোধকল্পে ধারাবাহিক অভিযান চালানো হবে।