মেহেরপুর নিউজ:
মেহেরপুর থিয়েটারের উদ্যোগে মেহেরপুর থিয়েটার মিলনায়তনে একক সংগীত ও কবিতা আবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলের দিকে সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর থিয়েটারের সদস্য নাসিরুদ্দিন এতে একক সঙ্গীত পরিবেশন করেন। এম সাইদুর রহমানের পরিচালনায় সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে আমজাদ হোসেন আবৃত্তি পরিবেশন করেন। মেহেরপুর নিউজ এর মাধ্যমে হাজার হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।