শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর থিয়েটারের বার্ষীক সাধারন সভা ।। নতুন কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

February 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ফেব্রুয়ারি:

মেহেরপুর থিয়েটারের উদ্যোগে মেহেরপুর থিয়েটারের বার্ষীক সাধারন সভা শেষে মেহেরপুর থিয়েটারের নয়া কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি মিলনায়তনেমেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিজানুর রহমান। বক্তব্য রাখেন থিয়েটারের সাধারন সম্পাদক সাইদুর রহমান, নুরুল ইসলাম, আনোয়ারুল হক শাহী, আলী রেজা বিছু প্রমুখ। পরে হাসানুজ্জামান মালেককে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারন সম্পাদক করে মেহেরপুর থিয়েটারের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।