টপ নিউজ

মেহেরপুর থেকে খুলনা যাওয়ার সড়ক বন্ধ

By মেহেরপুর নিউজ

March 15, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর থেকে খুলনা যাওয়ার একমাত্র পরিবহন আর এ পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কালিগঞ্জ মালিক সমিতি। সোমবার ভোরের দিকে আর এ পরিবহন এর তিনটি গাড়ি মেহেরপুর থেকে খুলনা যাওয়ার জন্য রওনা হলে কালিগঞ্জ মালিক সমিতি কালিগঞ্জ থেকে মেহেরপুরে ফেরত পাঠিয়েছে গাড়িগুলোকে।

গাড়ির স্টাফ সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গার সাথে ঝামেলার কারণে কোন গাড়ি কালীগঞ্জের উপর দিয়ে যেতে দিচ্ছেনা কালিগঞ্জ মালিক সমিতি। আর-এ পরিবহনের স্বত্বাধিকারী ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফাওয়ান আহমেদ রুপক মেহেরপুর নিউজ কে বলেন, চুয়াডাঙ্গার সাথে কালিগঞ্জ মালিক সমিতির ঝামেলার কারণে কালীগঞ্জের উপর দিয়ে কোন গাড়ি যেতে দিচ্ছে না কালিগঞ্জ মালিক সমিতি। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন জিনিসটি খুব দ্রুত সমাধানের চেষ্টা করে।