বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর থেকে নাটোর হয়ে রাজশাহী বিআরটিসি’র গাড়ি চলাচলের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর থেকে নাটোর হয়ে রাজশাহী বিআরটিসি’র (এসি)গাড়ি চলাচলের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে মেহেরপুর থেকে রাজশাহী বিআরটিসি’ এসি গাড়ি চলাচলের উদ্বোধন করেন।

এ সময় বিআরটিসি গোপালগঞ্জ ডিপো’র ম্যানেজার মোশারফ হোসেন সিদ্দিক, বগুড়ার ডিপো’র ম্যানেজার শাহিনুর আলম সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এখন থেকে প্রতিদিন মেহেরপুর থেকে বিআরটিসি এসি গাড়ি ছেড়ে যাবে সকাল ৭ টায়। এবং রাজশাহী থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে।