বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর থেকে সাব্বির হজ কাফেলার ৮০ হজযাত্রীর মক্কার উদ্দেশ্যে যাত্রা

By Meherpur News

May 13, 2026

মেহেরপুর নিউজ:

সাব্বির হজ কাফেলার উদ্যোগে পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে হজযাত্রীরা পবিত্র মক্কার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন।

বুধবার সকালে সাব্বির হজ কাফেলার অফিস প্রাঙ্গণ থেকে কাফেলার ৮০ জন হজযাত্রী মেহেরপুর ত্যাগ করেন। এ সময় হজযাত্রীদের সুস্থতা ও সফলভাবে হজ্জ পালন কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সাব্বির হজ কাফেলার স্বত্বাধিকারী হাফেজ সাব্বির হোসেন দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে হজযাত্রীদের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।