বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান

By মেহেরপুর নিউজ

September 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় কুতুবপুর ইউনিয়নের ২০১৯ সালে অনুষ্ঠিত মাধ্যমিক /সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চমাধ্যমিক সমমান শ্রেণিতে অধ্যায়নরত অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চেক প্রদাণ করেন। দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দারিদ্র বিমোচন সংস্থার উপ পরিচালক জালাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২১ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।