বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার শীতবস্ত্র প্রদান

By মেহেরপুর নিউজ

December 31, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে মেহেরপুরের দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম এর কাছে ২শ কম্বল প্রদান করা হয়। দারিদ্র বিমোচন সংস্থার কো-অর্ডিনেটর মোহাম্মদ জালাল উদ্দিন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম এর হাতে কম্বল তুলে দেন।