বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার কম্বল ও হুইল চেয়ার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায়, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল, ফোলিং ওয়াকিং স্টিক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া হাইস্কুল মাঠে শীতবস্ত্র সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক মো আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক,রেজিস্ট্রেশন অফিসার রোমানা ইয়াসমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন সংস্থা উপ-পরিচালক জালালউদ্দিন। পরে সেখানে ২শ প্রবীণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।