মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ফেব্রুয়ারি: মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হযেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধাক্ষ আলহাজ্ব আনছার উদ্দিন বেলালী, প্রভাষক জহুরুল ইসলাম, খাইরুল আনাম, সাইফুল ইসলাম মাহবুব হোসেন, গোলাম মোস্তফা, শিক্ষার্থী সাকি, আব্বাস আলী, বোরহান উদ্দিন প্রমুখ। পরে শিক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসা উপহর সামগ্রী প্রদান করা হয় এবং সকলের ভালো ফলাফলের কামনায় মোনজাত করা হয়।