মেহেরপুর নিউজ:
দিশা মেহেরপুর শাখার উদ্যোগে অকালমৃত্যু এক গ্রাহকের ঋণ মওকুফ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে দিশা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গ্রাহকের প্রায় ১১ লক্ষ টাকা ঋণ মৌকুফ করেন।
দিশার সহকারী নির্বাহী পরিচালক এম আর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশার ঋণ কর্মসূচির পরিচালক এনামুল হক, প্রকৌশলী গোলাম মোত্তকিম সজল।