বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর দু’টি আসনের নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে ঢাকার উদ্যোশে মেহেরপুর ত্যাগ করেছেন

By মেহেরপুর নিউজ

January 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: মেহেরপুরের দু’টি আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ও মকবুল হোসেন শপথ নিতে ঢাকার উদ্যোশে আজ বুধবার সন্ধ্যায় মেহেরপুর ত্যাগ করেছেন। আগামীকাল ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সংসদ ভবনে সাংবিধানিক নিয়মানুযায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের গনসংযোগ বিভাগের পরিচালক জয়নাল আবেদীনেরসূত্রে এ তথ্য জানা গেছে।