বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নতুন পথের দিশারীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নতুন পথের দিশারীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর শহরের তাঁতীপাড়ায় নতুন পথের দিশারী কার্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

নতুন পথের দিশারীর সভাপতি সারজিনা খাতুন উপস্থিত থেকে এলাকার ৩০ জন দুস্থ শীতার্থের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদিকা কামরুন্নাহার সেখানে উপস্থিত ছিলেন।