বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নতুন বাসটার্মিনালে সকল বাস স্থানান্তরিত

By মেহেরপুর নিউজ

November 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ নভেম্বর: দু’দফা উদ্বোধনের পর অবশেষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে নতুন টার্মিনালে সকল বাস স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশাল টিম পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে অবস্থান নেয়। পরে মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে আসেন। এরপরপরই সেখানে উপস্থিত হন জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম এবং মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে একে একে চালকরা সকল বাস নতুন বাস টার্মিনালে স্থানান্তরিত করতে থাকে। এখন থেকে শুধুমাত্র পুরাতন বাসস্ট্যান্ডে যাত্রীরা টিকিট কাউন্টারে টিকিট কেটে বাসের জন্য অপক্ষো করবে। সময়সূচী অনুযাযী বাস এসে যাত্রীদের নিয়ে গন্তব্যস্থলে রওয়ানা দেবে বলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা।