টপ নিউজ

মেহেরপুর নতুন বাস টার্মিনাল থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মনিয়া(৬০) নামের এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে চুয়াডাঙ্গা সড়কস্থ্য মেহেরপুরের নতুন বাস টার্মিনাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য মতে,  মনিয়া দীর্ঘদিন যাবত মেহেরপুর এলাকায় ঘোরাফেরা করতো। তার নাম মনিয়া হিসেবে পরিচিত হলেও তার ঠিকানা কেউ জানত না। সে মানসিক প্রতিবন্ধী ছিল।

মেহেরপুর ব্র্যাক অফিসের সামনে জনৈক নয়ন নামের এক যুবক তার দেখভাল করতো। বৃহস্পতিবার সকালের দিকে মনিরাকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে তার কাছে গিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে স্থানীয়দের উদ্যোগে মেহেরপুর কলেজ মোড়স্হ কবরস্থানে তাকে দাফন করা হয়।