মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: মেহেরপুর পৌর এলাকার দিঘীরপাড়া ব্যাচেলর বয়েজের উদ্যোগে নববর্ষ কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাড়িবাকা একাদশ জয়লাভ করেছে।
আজ শুক্রবার বিকেলে বিসিক শিল্পনগরী মাঠে অনুষ্ঠিত খেলায বাড়িবাকা একাদশ ১ উইকেটে কোলা ইলেভেন ষ্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কোলা ১৪ ওভারে ১০৭ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে বাড়িবাকা ১৩ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। খোকসা টি২০ ক্রিকেটে মেহেরপুর একাদশ জয়ী মেহেরপুর সদর উপজেলা তরুন সংঘ ক্লাবের উদ্যোগে খোকসা মাঠে অনুষ্ঠিত টি২০ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর একাদশ জয়লাভ করছে। আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায মেহেরপুর একাদশ ২৮ রানে আযান একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর একাদশ ১৪ ওভারে ১০৮ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে আযান একাদশ ১৩ ওভারে ৭৯ রান করে সবাই আউট হয়ে যায়।