মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী: মেহেরপুর দিঘীরপাড়া ব্যাচেলর বয়েজ’র উদ্যোগে মেহেরপুর বিসিক শিল্পনগরী মাঠে অনুষ্ঠিত নববর্ষ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে পুরাতন মদনা একাদশ জয়লাভ করেছে।
আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় পুরাতন মদনা একাদশ ৪৯ রানের বিশাল ব্যাবধানে মেহেরপুর টর্নেডো বয়েজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পুরাতন মদনা ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শামিম ৪২ এবং মনিারুল ৪০ রান করে। টর্নেডো বয়েজের মুভ,ইমরান ও তুহিন ২টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে টর্নেযো বয়েজ ১৩ ওভারে ৬২ রান করে সবাই আউট হয়ে যায়। অনু দলের পক্ষে ১৩ রান করে। পুরাতন মদনার লিটু ৩টি উইকেট লাভ করে।