বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের প্রধান বার্তা সম্পাদকের বাড়িতে ফুটলো রাতের রাণী ‘নাইট কুইন’

By মেহেরপুর নিউজ

October 02, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের মল্লিক পাড়ার একটি বাড়িতে নিশি পদ্মা বা নাইট কুইন বা রাত কি রানী ফুল ফুটেছিল। রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় মেহেরপুর নিউজের প্রধান বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের বাড়ির ছাদে লাগানো একটি টবে রাতের রানী নাইট কুইন ফুটেছিল।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আবুল কালাম আজাদের লাগানো অপূর্ব সাদা রঙের রানীর মত সৌন্দর্য মাঝখানে হালকা হলুদ আভা নিয়ে নাইট কুইন ফুলটি পরিপূর্ণভাবে ফোটার সাথে সাথেই সুমিষ্ট ঘ্রাণ বের হতে থাকে। রাতের গভীরে প্রস্ফুটিত হয় বলে ইংরেজিতে (Queen of the night) নামে সুপরিচিত। সূর্যাস্তের পর একটু একটু করে ফুটতে শুরু করে গভীর রাতে সম্পূর্ণ প্রস্ফুটিত হলেও ভোরের আগে শুকিয়ে যায় ফুলটি। অসাধারণ মিষ্টি সুবাসের ফুল কেবল একটি রাত অন্ধকারে গাছ আলো করে থাকে।