মেহেরপুর নিউজ:
বিজয় দিবসের ৫০ টি অনুষ্ঠানে উপস্থিত থাকায় মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিজানুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মিজানুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালীউর রহমান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সারোয়ার, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর থানার ওসি শাহা দারা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় উৎসব শুরুর বছর থেকে প্রতিবছর বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। ৭২ সাল থেকে ২০২১সালের ১৬ ডিসেম্বর প্রতিটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।