বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলামের মাতার দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

November 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নিউজের বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলামের মাতা জহুরা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর আমঝুপি উত্তরপাড়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে শনিবার সকালে জহুরা খাতুন তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মরহুমা জোহরা খাতুনের স্বামী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।