বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 21, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২৯তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। ঈদের তাকবীর সংখ্যা, ও ঈদ পালনের তারিখ নিয়ে বিভ্রান্তির নিরসন।

বিষয়ের উপর আলোচনা করেন আলোচনা করেন মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর ইমাম পরিষদের উপদেষ্টা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান ।পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা দারুল উলুম মাদরাসা ছাত্র মোহাম্মদ আনোয়ার হোসেন।

গজল পরিবেশন করেন মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা হরিরামপুর দারুক্ত তাকওয়া নুরানিয়া হাফিজিয়া কওমি মাদরাসা পরিচালক মাওলানা ইসরাফিল হোসেন।