মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগ মেহেরপুর নিউজ এর সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় “ইফতারের গুরুত্ব ও ফজিলত এবং সময়” সম্পর্কে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মাদরাসায়ে মাজহারে সায়াদাত দারুল উলুম নূরপুরের পরিচালক মুফতিবআবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোসাইন আহমেদ। এতে গজল পরিবেশন করেন রাফিকুল ইসলাম রাফি।