বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By Meherpur News

March 21, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় “সদকাতুল ফিতিরের পরিচয় এবং সদকাতুল ফিতরের নেছাব ” এ সম্পর্কে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান খাদিজাতুল কোবরা (রাঃ) বালক বালিকা মাদরাসার শিক্ষক এবং রতনপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি শাখাওয়াত হুসাইন ।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ জাহির হোসেন।গজল পরিবেশন করেন মোঃ হুজায়ফা।