বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় মাহে রমজান ডাক অনুষ্ঠান (৭ম পর্ব)

By মেহেরপুর নিউজ

March 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিত্র রমজানের ৭ম দিনে মেহেরপুরের দারিয়াপুর মাদিনাতুল উলুম ক‌ও‌মী হাফিজিয়া মডেল মাদরাসার শিক্ষক মুফতি আখতারুজ্জামান “যাকাত কি ও কেন এবং যাকাত কাদের উপরে ওয়াজিব” বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত করেন দারিয়াপুর মাদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদরাসা ছাত্র মোঃ শাজিম হাসান।এতে গজল পরিবেশ করেন দারিয়াপুর মাদিনাতুল উলুম কওমী হাফিজিয়া মডেল মাদরাসা ছাত্র মোঃ আবু সাইদ।