টপ নিউজ

মেহেরপুর নিউজে সংবাদ প্রকাশের পর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা পরিষদ

By মেহেরপুর নিউজ

November 07, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নিউজে সংবাদ প্রকাশের পর মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডের  ঘটনাস্থল পরিদর্শন করলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম।

বৃহস্পতিবার রাতে তিনি চাঁদবিল গ্রামের পোড়াবাড়ি দুটি পরিদর্শন করেন। দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে দুটি বাড়িতে  আগুনে ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বলেন, আমি বিষয়টি মেহেরপুর নিউজের মাধ্যমে জানার পর পরই ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সহযোগিতার জন্য ছুটে আসি। কিন্তু ঘটনা স্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের কাউকে পাইনি। তবে আগামী কাল তাদের সাথে যোগাযোগ করে সকল রকম সহযোগিতা করা হবে।

এসময় সহকারী কমিশনার ভূমি মইনউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু উপস্থিত ছিলেন।