টপ নিউজ

মেহেরপুর নিউজে সংবাদ প্রকাশের পর ক্ষুধার্ত হনুমানের ভাগ্যে সরকারি সাহায্য

By মেহেরপুর নিউজ

May 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগরে হনুমানের খাবারের জন্য সরকারিভাবে ৪৫ টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। মেহেরপুরে হনুমানের দল খাদ্য সংকটে ভুগছে সম্প্রতি মেহেরপুর নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে।

এ ঘটনার পর জেলা প্রশাসক মেহেরপুর বন বিভাগকে বিষয়টি দেখভাল করার জন্য নির্দেশনা দেন। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে বন বিভাগ, বন ও পরিবেশ মন্ত্রণালয় হনুমান দের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ চেয়ে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির সূত্র ধরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

মেহেরপুর সহকারী বন কর্মকর্তা জাফর উল্লাহ জানান, মেহেরপুর শহরে ১০৫ টি এবং মুজিবনগর উপজেলা ১২৫ টি হনুমান এর সন্ধান পান। তিনি জানান বরাদ্দকৃত ৪৫ হাজার টাকায় হনুমান প্রতি – প্রতিদিন একটি করে কলা ১শ গ্রাম বাদাম এবং ৬ গ্রাম পাউরুটি খাওয়ানো হবে। আগামী কয়েক দিনের মধ্যেই হনুমানের মধ্যে খাবার বন্টন করা হবে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে।