বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ এর সহযোগিতায় ‘মাহে রমজানের ডাক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

By Meherpur News

February 25, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মাহে রমজানে তাকওয়া অর্জনের উপায়’ শীর্ষক অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর তাতিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শামিমুজ্জামান এবং ইমাম হাফেজ মাওলানা হাসানুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সামি। এছাড়া ইসলামি গজল পরিবেশন করেন আবু হুরায়রা।

আলোচনায় বক্তারা রমজানের শিক্ষা, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন-সুন্নাহর অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ