বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 22, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মেহেরপুর নূরানী মসজিদ মিলনায়তনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোজার জরুরী ও আধুনিক মাসায়েল বিষয়ে আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি হাফিজুর রহমান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরানী মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিন আরশাফ। গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাফিজ হাসান।এ সময় পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।