বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 26, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর নূরানী মাদ্রাসা মিলনায়াতনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রমজান এর নেক আমলের সওয়াব বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কেদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক মাওলানা সালাউদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেহেরপুর নুরানী মাদ্রাসার ছাত্র তাশরুম হোসেন। গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শিমুল।