বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 01, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর নূরানী মাদ্রাসা মিলনায়াতনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শবে কদরের গুরুত্ব, ফজিলত এবং আমল বিষয়ে আলোচনা করেন মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মুফতি সাদিকুর রহমান। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেহেরপুর ঘাটপাড়া নূরানী মাদ্রাসার ছাত্র নোমান হাসান।গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র তাশরুম।