বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর নূরানী মাদ্রাসা মিলনায়াতনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়। এ বিষয়ে আলোচনা করেন মেহেরপুর ইন্তে বাহুল উম্মাহ মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুল ওয়ারেছ। এতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেহেরপুর ইন্তে বাহুল উম্মাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়ানুর ও তাহামিদ আলম।গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাফিজ।এসময় মেহেরপুর পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মো হাসানুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।