বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউচের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 09, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউচের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর নূরানী মাদ্রাসা মিলনায়তনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহে রমজানের শিক্ষা এ বিষয়ে আলোচক হিসাবে আলোচনা করেন কুষ্টিয়ার আল্লাহর দরগাহ মাদ্রাসার মুহাদ্দেস মুফতি মাসুম বিল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ নাফিজ।অনুষ্ঠানের বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইয়ারুল ইসলাম, পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।