বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 17, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর নূরানী মসজিদ মিলনায়তনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রমজানের মাসায়েল বিষয়ে আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন গাংনী ফজলুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক গোলাম কিবরিয়া।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরানী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল-আমিন। গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রিয়াদ এ সময়, পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।