বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 19, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর নূরানী মসজিদ মিলনায়তনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যাকাতের ফজিলত ও গুরুত্ব বিষয়ে আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর গড় মসজিদে ভারপ্রাপ্ত ইমাম মুফতি হোসাইন আহমেদ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরানী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সোলাইমান । গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরাফাত। এ সময় পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।