বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্কফোর্সের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ।