মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ: মেহেরপুর জেলা নির্বাচন অফিসারকে লাঞ্চিত করার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৪ জনের নামে ওয়ারেন্ট হওয়ার ১৮ ঘন্টা পর মামলা প্রত্যাহার করে নিয়েছেন জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ। এর আগে বুধবার সন্ধ্যা ৭ টার সময় মেহেরপুর এসডিসি আসলাম উদ্দীন, আরডিসি অবিদিওি মার্ডি শিক্ষনবিস ম্যাজিঃ সুজিত কুমার, যুবায়ের হোসেন সহ ১৪ জন কর্মকর্তা চারীর নামে মামলা করা হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৫ টার মেহেরপুর জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে রুদ্ধদার বৈঠক শেষে মামলা প্রত্যাহার করে বাদী। বৃহস্পতিবার মেহেরপুর সার্কিট হাউজে প্রশাসনের উচ্চ পর্যায়ের এক বৈঠক বিকাল থেকে শুরু হয়ে সাড়ে ৪ টা পর্যন্ত চলে। বেঠকে খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার মজিবুর রহমান, মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানু, খুলনা জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসার সমিতির সভাপতি বিভোর কুমার বিশ্বাস, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার মজিবুর রহমান রহমান জানান, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত টিম তদন্ত করে দেখছে। জাতীয় পরিচয়পত্র অনু বিভাগের পরিচালককে প্রধান করে ১ সদস্যের তদন্ত কমিটি গঠণ করেছে নির্বাচন কমিশন। এ কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার পরে ব্যবস্থা নেয়া হবে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ১ টি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাহান আরা বানু। জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ জানান, নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন বিষয়টি তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অপরাধীদের বিচারের সম্মুখিন করার অঅশ্বাসের পরিপ্রেক্ষিতে মামলা তুলে নেয়া হয়েছে।