মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মরমের বাস ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।