বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের মাঝে ট্যাব বিরতণ

By মেহেরপুর নিউজ

February 08, 2023

মেহেরপুর নিউজ:

ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ বিশেষ পরিকল্পিত জনসংখ্যা -রেজিষ্ট্রশন ও পরিবার পরিকপ্লনা সেবা তথ্যবহুল করার লক্ষ্যে প্রতিটি জেলার ন্যায়ে মেহেরপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের ট্যাব বিরতণ।

বুধবার দুপুরের দিকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের মাঝে ট্যাব বিতরণ করেন। এ সময় অন্যদের মাঝে সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।