বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পল্লীতে দিনব্যাপী ওয়াটসান মেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের  ইউনিয়ন পারিষদ প্রাঙ্গণে মঙ্গলবার দিন ব্যাপী সেতু এনজিও-এর আয়োজনে ওয়াটসান মেলা অনুষ্ঠিত হয় । ওয়াটসান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মেহেরপুর জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী  মুন্সি হাচানুজ্জামান  । কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিসআলী মাস্টার এর সভাপতিত্বে  স্যানিটেশন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাকবুলার রহমান, সেতু এনজিওর উপজেলা সমন্বয়কারী আমজাদ হোসেন,  ইউপি সচিব আব্দুল হামিদ প্রমুখ । সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সেতু এনজিওর ওয়াশ- ইন স্কুল প্রোগ্রামের আব্দুস সালাম। উল্লেখ্য মেলায় ৮ টি স্টলে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক উপকরন প্রদর্শিত হয় ।