মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৫জন পরিচালকের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ নাম ঘোষনা করা হয়। নুতন পরিচালকরা হলেন তুষার আহাম্মেদ, জিন্নাত হোসেন, মনিরুজ্জামান, হাসিনা বানু ও রেহেনা পারভিন।