বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 08, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গনে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতি বোর্ডের সভাপতি তুষার আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সচিব জিনারুল বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল মান্নান, কোষাধক্ষ্য ফয়েজুল্লাহ, আরবির উপ-পরিচালক খাদিমুল হক, জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ।

বার্ষিক সাধারণ শেষে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিলনায়তনে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের নির্বাহী পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জেনারুল বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে তুষার আহমেদ, সহ-সভাপতি আব্দুল মান্নান, কোষাধাক্ষ ফয়জুল্লাহ নির্বাচিত হন।পরে নির্বাচিতদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।