মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক নির্বাচন চলছে আজ। নির্বাচন দিতে এসে ভোটার তালিকায় নাম না থাকায় মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের পরিচালক প্রার্থী এসএম আবদুল্লাহ’র সমর্থকরা ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে। এ সময় তাদের ছোঁড়া ইটপাটকেলে মেহেরপুর সদর থানার এসআই শরজিৎসহ আইন শৃঙ্খলা বাহিনীর ৩ সদস্য আহত হয়েছে। আহত অপর সদস্যরা হলেন,কনষ্টেবল আশরাফ এবং আনসার সদস্য আক্তারুল ইসলাম।এ সময় ৩টি মোটরসাইকেল ভাংচুর করেছে বিক্ষুব্ধরা। ১০ মিনিট ভোট গ্রহন বন্ধ রাখা হয়। পরে ঘটনাস্থলে অতিরিাক্ত পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে পুনরায় ভোট গ্রহন শুরু হয়।
এদিকে এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। তারা হলো, মেহেরপুর সদর উপজেলার রইপুর গ্রামের বোদ্দ মোল্লার ছেলে মাসুম এবং মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের জাহান আলীর ছেলে রফিকুল।
ঘটনাস্থল থেকে আমাদের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান জানান, আজ রোববার পুননির্ধারিত শিডিউল অনুযায়ী সকাল থেকে আমদহ,পিরোজপুর ও মহাজনপুর ইউনিয়নরে এলাকা পরিচালক নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলেছিলো। ভোটগ্রহন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো।
হঠাৎ করে বিকাল ৩ টার দিকে আমদহ ইউনিয়নের পরিচালক পদপ্রার্থী এস এম আবদুল্লাহ’র বশে কয়েকজন সমর্থক ভোট দিতে এসে দেখে ভোটার লিষ্টে তাদের নাম নেই। এ ঘটনায় তারা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুড়ে ভোট কেন্দ্র হামলা শুরু করে। এ সময় বিক্ষুব্ধদের ছোঁড়া ইট পাটকেলে সেখানে দায়িত্বরত মেহেরপুর সদর থানার এস আই শরজিৎ,কনষ্টেবল আশরাফ ও আনসার সদস্য আক্তারুল ইসলাম আহত হয় এবং ৩টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ২ জনকে আটক করে সদর থানায় নিয়ে আসে।এ ঘটনায় ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ১০ মিনিট ভোট গ্রহন বন্ধ রাখে। পরে পরিস্থিতি স্বাভাবিক হরে পুনরায় ভোট গ্রহন শুরু হয়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন রয়েছে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলী হোসেন জানান, পল্রী বিদ্যুত সমিতির সদস্যদের পরিচয় পত্র থাকলেও তারা তাদের সদস্যপদ নবায়ন না করাই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ রাখা হয়েছে।