বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক নির্বাচন সম্পন্ন ।। এস এম আবদুল্লাহ পূন: সভাপতি নির্বাচিত

By মেহেরপুর নিউজ

January 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি: হামলা ,ভাংচুর ও আটকের মধ্যে দিয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মেহেরপুর সদর উপজেলার আমদহ,পিরোজপুর এবং মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন এলাকার পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে এসএম আবদুল্লাহ(পাখা প্রতীক) ৬৪৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দী হামিদুল ইসলাম(মাছ প্রতীক) পেয়েছেন ৬০৯ ভোট। আজ রোববার মেহেরপুর সদর উপজেলার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এলাকার ৬০৯১ জন ভোটারের মধ্যে ভোট দেয় ১২৫৬ জন। এর মধ্যে ২ টি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।