মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারি: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান কমিটির উদ্যোগে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মো: আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ৭ নং এলাকা পরিচালক রেজাউল করিম,এমএসসি সুনিল কমুার, ওয়ারিং পরিদর্শক সামসুল হক, শহীদুর রহমান। বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম পলাশ। পরে সেখানে প্রীতি ভোজের আয়োজন করা হয়।